শেখ হাসিনা কখনো পালাননি, ভবিষ্যতেও পালাবেন না


 আমি পালায় নি 

গত ২২ জুলাই নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার মাঝেও একাধিক হামলার ঘটনা ঘটেছে। আন্দোলনের সময় গুজব ছড়ানো হয়েছিল যে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, শেখ হাসিনা কখনো পালাননি, ভবিষ্যতেও পালাবেন না।

এরপরও বিভিন্ন সময়ে একই বিষয়ে বক্তব্য দিয়েছেন তিনি। চীন সফর শেষে ১৪ আগস্ট এক সংবাদ সম্মেলনে এবং ১ আগস্ট কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি এবং যাবেনও না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তব্যে দাবি করেছিলেন, সরকার পতনের গণআন্দোলন শুরু হয়ে গেছে এবং আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় শেখ হাসিনা স্পষ্ট করে জানান, আওয়ামী লীগ কখনো পালানোর দল নয়। তবে রাজনৈতিক পরিস্থিতির মোড় বদলে যাওয়ায়, সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

আরও পড়ুন

BD News

Post a Comment


Previous Post Next Post